এশিয়ান গেমসে প্রথম সোনা জাপানের

ক্রীড়া ডেস্ক

খেলা

স্বাগতিক জাপানকে দারুণ সূচনা এনে দিয়েছেন ট্রায়াথলেট তাকুমি হোজো। এশিয়ান গেমসের এবারের আসরের প্রথম সোনার পদক জিতেছেন ৩০ বছর বয়সী

2026-09-20T17:05:58+00:00
2026-09-20T17:05:58+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমসে প্রথম সোনা জাপানের
ক্রীড়া ডেস্ক
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম 
সোনা জিতেছেন জাপানের হোজো।
স্বাগতিক জাপানকে দারুণ সূচনা এনে দিয়েছেন ট্রায়াথলেট তাকুমি হোজো। এশিয়ান গেমসের এবারের আসরের প্রথম সোনার পদক জিতেছেন ৩০ বছর বয়সী এই জাপানি অ্যাথলেট।

রোববার গামাগোরি শহরে অনুষ্ঠিত পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে ৫২ মিনিট ৫৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন হোজো। ইভেন্টটিতে ছিল ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং ও ৫ হাজার মিটার দৌড়।

হোজোকে পেছনে ফেলে রুপার পদক জিতেছেন চীনের ঝাং শিরুই। জাপানি এই অ্যাথলেটের চেয়ে ৯ সেকেন্ড পিছিয়ে থেকে ফিনিশ করেন তিনি। আর ঝাংয়ের ৬ সেকেন্ড পর দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতেন কাজাখস্তানের আরলান ঝানাবায়।

এই সাফল্যের মধ্য দিয়ে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা নিশ্চিত হয়েছে হোজোর। স্বাগতিক দেশের হয়ে এশিয়ান গেমসের প্রথম সোনা জিতে উচ্ছ্বসিত তিনি।

হোজো বলেন, ‘এটি আমাদের প্রথম সোনার পদক। তাই জাপান দলের জন্য এটি সত্যিই বড় উৎসাহের ব্যাপার।’

বৃষ্টির মধ্যেও নিজের সেরাটা দিতে পেরে সন্তুষ্ট হোজো। তিনি জানান, প্রতিযোগিতা শুরুর আগে পর্যন্ত নিজেকে ভালো অবস্থায় রেখেছিলেন এবং শুরু থেকেই ছিলেন উজ্জীবিত।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: