ভারতের কাছে বড় হার, ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে এখন ব্রোঞ্জ

2026-09-20T17:17:00+00:00
2026-09-20T17:17:00+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমস
ভারতের কাছে বড় হার, ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
হারমানপ্রীতদের কাছে বড় ব্যবধানে হেরেছেন নিগাররাবিসিসিআই
এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে এখন ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামতে হবে নিগার সুলতানার দলকে।

রবিবার জাপানের কারোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শেফালি বর্মা। মাত্র ৪৯ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যায় নিগাররা। ফলে ১১৪ রানের বড় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

এশিয়া কাপের পর এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে হারল বাংলাদেশ। তবে এই হারে পদকের সম্ভাবনা শেষ হয়নি। ব্রোঞ্জের লড়াইয়ে মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে নারী ক্রিকেটের অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য ১৪ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় তারা।

আগামী ২২ সেপ্টেম্বর সোনার পদকের লড়াইয়ে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। একই দিনে ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ ও পাকিস্তান।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: