সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু, রেল আটকে বিক্ষোভ

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিরাপদ রেল

2026-09-20T18:55:02+00:00
2026-09-20T18:55:02+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু, রেল আটকে বিক্ষোভ
চট্টগ্রাম সংবাদদাতা
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিরাপদ রেল পারাপার ও গেটম্যান নিয়োগের দাবিতে রেলক্রসিং এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় একটি ট্রেন আটকে রাখেন তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইংগের পাড়ার আহমদ হোসেনের ছেলে আবু তাহের (৫৫) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুহুরি পাড়ার মৃত সাহাব উদ্দীনের ছেলে আব্দুস শুক্কুর (৪৫)। পুলিশ জানিয়েছে, আব্দুস শুক্কুর নিজেই অটোরিকশাটি চালাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাটগর রেলক্রসিং দিয়ে অটোরিকশাটি পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার, গেটম্যান নিয়োগসহ নিরাপদে রেললাইন পারাপারের দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলে একটি ট্রেন আটকে রাখেন বিক্ষুব্ধরা।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দী বলেন, রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের দাবির বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: