মেঘনায় গোসলে নেমে ৩ স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুই ভাইসহ ২ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল

2026-09-20T18:10:03+00:00
2026-09-20T18:10:03+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেঘনায় গোসলে নেমে ৩ স্কুলশিক্ষার্থী নিখোঁজ, দুই ভাইসহ ২ জনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। অপর শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো—মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের জমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)। তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। জমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই তিন শিক্ষার্থী। পরে তারা স্কুলে না গিয়ে আরও এক বন্ধুসহ চারজন ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে।

গোসলের একপর্যায়ে চারজনের মধ্যে একজন পানি থেকে উঠে এলেও বাকি তিনজন নদীতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, অপর শিক্ষার্থীর সন্ধানে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: