মানিকগঞ্জে সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার (১৯ সেপ্টেম্বর)

2026-09-20T18:14:31+00:00
2026-09-20T18:14:31+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
মানিকগঞ্জ সংবাদদাতা
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম 
প্রতীকী ছবি
মানিকগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর, সিঙ্গাইর, সাটুরিয়া, শিবালয় ও দৌলতপুর উপজেলায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন (৫৪)।

সিঙ্গাইর থেকে গ্রেপ্তার হয়েছেন চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবান আলী সরদার (৩৮) এবং নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য ইমন আহমেদ (২৩), রবিন শেখ (২৪) ও নজরুল ইসলাম (২০)।

সাটুরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম (৩৯), তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির হোসেন (৫৩), কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী (৪৭), তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রফিক মিয়া (৪৫), সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১) এবং পূর্ব শিমুলিয়া এলাকার মো. সুজন মিয়া (৩৫)।

শিবালয় থেকে আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ইউপি সদস্য মুন্সি আপেল মাহমুদ (৫০) এবং দৌলতপুর থেকে চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম (৩৮), ধামশ্বর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. রাশেদ মিয়া (৪৬) ও দৌলতপুর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শহীদুল ইসলাম (রশিদ) (৩৩) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: