হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০২০

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ ধরনের অসুস্থতায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে

2026-09-19T17:36:42+00:00
2026-09-19T18:00:20+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য
হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০২০
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০২০
দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ ধরনের অসুস্থতায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২০ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মোট ১ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। আর হাম সন্দেহে মৃত্যু হয়েছে ৯৫২ জনের।

একই সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাওয়ায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: