নতুন পে-স্কেলে বাড়িভাড়ার হার নির্ধারণ, কোন এলাকায় কত শতাংশ পাবেন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা প্রজ্ঞাপনে নতুন বেতন

2026-09-19T16:19:48+00:00
2026-09-19T16:19:48+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নতুন পে-স্কেলে বাড়িভাড়ার হার নির্ধারণ, কোন এলাকায় কত শতাংশ পাবেন
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম 
প্রতীকী ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা প্রজ্ঞাপনে নতুন বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার হার নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেওয়া হবে।

ঢাকার দুই সিটি করপোরেশনে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

গ্রেড-১৫-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১০-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত বাড়িভাড়া হবে মূল বেতনের ৫০ শতাংশ।

গ্রেড-৯-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-৫-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা পাবেন ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া।

আর গ্রেড-৪-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা পাবেন মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া।

অন্যান্য সিটি করপোরেশন ও নির্ধারিত পৌর এলাকায়

খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার ঢাকার তুলনায় কম রাখা হয়েছে।

এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত পাবেন ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা পাবেন ৩০ শতাংশ হারে বাড়িভাড়া।

অন্যান্য এলাকায়

দেশের অন্যান্য এলাকার সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত চাকরিজীবীরা পাবেন ৩৫ শতাংশ।

গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত পাবেন ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা পাবেন মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া।

বর্তমানে যে হারে বাড়িভাড়া দেওয়া হয়

বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৫ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া দেওয়া হয়।

৯ হাজার ৭০১ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতনের ক্ষেত্রে ৬০ শতাংশ হারে, তবে ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা বাড়িভাড়া পাওয়া যায়।

মূল বেতন ১৬ হাজার ১ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত হলে ৫৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া দেওয়া হয়।

আর মূল বেতন ৩৫ হাজার ৫০১ টাকার বেশি হলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৫০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হয়। এ ক্ষেত্রে ন্যূনতম বাড়িভাড়া ১৯ হাজার ৫০০ টাকা।

নতুন প্রজ্ঞাপনে নির্ধারিত বাড়িভাড়ার হার নতুন বেতন কাঠামোর সঙ্গে কার্যকর হবে। এলাকাভেদে বাড়িভাড়ার হার নির্ধারণের ফলে সরকারি চাকরিজীবীদের প্রাপ্য ভাতায় পরিবর্তন আসবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: