গ্রামীণ অর্থনীতিতে গতি এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য তৈরি

2026-09-19T13:46:52+00:00
2026-09-19T13:46:52+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
গ্রামীণ অর্থনীতিতে গতি এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম 
ছবিঃ ভোরের ডাক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), টিআর, জিআর, ভিজিএফ এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামের প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের পাশাপাশি অর্থের প্রবাহও বাড়ছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম অংশ। এ কর্মসূচি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি সরবরাহ, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন, খালে মাছ চাষ এবং খালপাড়ে বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে গ্রামীণ জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুলু জানান, আগামী ১৯ নভেম্বর ২০২৬ প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের কোনো অর্থ যাতে ফেরত না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সরকারি অর্থের অপচয় রোধে যথাযথ নজরদারির আহ্বান জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও) অংশ নেন।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: