ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির টিকিটে দৌড়ে মির্জা ফয়সাল, নিলেন মনোনয়ন ফরম

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তিনি দলটির মহাসচিব

2026-09-15T19:44:48+00:00
2026-09-15T19:44:48+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির টিকিটে দৌড়ে মির্জা ফয়সাল, নিলেন মনোনয়ন ফরম
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম 
মির্জা ফয়সাল আমিন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তিনি দলটির মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

তার পক্ষে ফরম উত্তোলন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের নেতাকর্মীদের কাছে আস্থার জায়গা তৈরি করেছেন। দল তাকে চূড়ান্তভাবে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে ভালো ফল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা বুধবার (১৬ সেপ্টেম্বর) তা জমা দিতে পারবেন।

দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফয়সাল আমিন ছাড়াও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির আরও কয়েকজন স্থানীয় জ্যেষ্ঠ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফলে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে দলের ভেতরে প্রতিযোগিতা রয়েছে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গত ২০ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এখন দলীয় মনোনয়ন দৌড়ে মির্জা ফয়সাল আমিনের ফরম সংগ্রহ ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: