মক্কা-জেদ্দায় হামলার শঙ্কা! হঠাৎ সতর্ক সৌদি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা এবং গুরুত্বপূর্ণ শহর জেদ্দা ও তাইফে সম্ভাব্য হামলার আশঙ্কায় সাময়িক সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক

2026-09-15T18:43:20+00:00
2026-09-15T18:43:20+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মক্কা-জেদ্দায় হামলার শঙ্কা! হঠাৎ সতর্ক সৌদি কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা এবং গুরুত্বপূর্ণ শহর জেদ্দা ও তাইফে সম্ভাব্য হামলার আশঙ্কায় সাময়িক সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে অল্প সময়ের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হলেও কী ধরনের হামলার আশঙ্কায় এটি জারি করা হয়েছিল, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে মক্কায় সতর্কতা জারি হওয়ায় বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সৌদি সিভিল ডিফেন্স জানায়, মক্কা, জেদ্দা ও তাইফ গভর্নরেটে জারি করা সতর্কতা অল্প সময়ের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। তবে সম্ভাব্য হুমকির ধরন বা হামলার আশঙ্কার নির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর মক্কায় এ ধরনের সতর্কতা জারির ঘটনা এবারই প্রথম বলে জানা গেছে।

এর এক দিন আগে ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও অঞ্চলে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অন্তত ১৩ জন আহত হন।

হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে মক্কা ও জেদ্দার মতো গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।

সূত্র: এএফপি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: