সম্পদ বিবরণী না দেওয়ায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

সম্পদের বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে

2026-09-15T15:25:31+00:00
2026-09-15T15:25:31+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
সম্পদ বিবরণী না দেওয়ায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম 
সংগৃহীত ছবি
সম্পদের বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার দিন সুপর্ণাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তার নিজের এবং স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত তথ্য চেয়ে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন সুপর্ণা। তবে আদেশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

এ ঘটনায় একই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।

মামলাটি তদন্তের পর ২০২৫ সালের ২৯ জুন দুদকের উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা এ এম তাহের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বিচার চলাকালে আদালত মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে মঙ্গলবার আদালত সুপর্ণাকে দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: