ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায়

2026-09-14T13:07:57+00:00
2026-09-14T13:07:57+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
মানবতাবিরোধী অপরাধ
ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ পিএম 
ছবি : বাসস
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় ঘোষণা হবে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন।

মামলার অপর ছয় আসামি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সাত আসামিই শুরু থেকে পলাতক।

গত ১৭ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এর আগে ১২ আগস্ট রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে। ওই সময় প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়।

পরে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান পলাতক আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের বক্তব্য শেষ হওয়ার পর রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল সাত আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ২২ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ৪ আগস্ট থেকে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। ধারাবাহিকভাবে উভয় পক্ষের বক্তব্য শেষ হওয়ার পর এখন সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের অপেক্ষা।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: