৮ বছরের আছিয়াকে ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ডে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি

2026-09-14T16:35:49+00:00
2026-09-14T16:35:49+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
৮ বছরের আছিয়াকে ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ডে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের মধ্য দিয়ে আলোচিত এ মামলায় উচ্চ আদালতের সিদ্ধান্তের বিস্তারিত কারণও সামনে এসেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে আসামির ডেথ রেফারেন্স গ্রহণ, আপিল খারিজ এবং জেল আপিল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন আদালত।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু আছিয়ার মা। তিনি ও পরিবারের সদস্যরা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও অন্যান্য মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করেন। ওই বেঞ্চ ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করে।

আছিয়া হত্যা মামলার শুনানি শুরু হয় ১১ আগস্ট। ওইদিন রাষ্ট্রপক্ষ মামলার পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে। পরে ২৩ ও ২৪ আগস্ট ধারাবাহিকভাবে শুনানি হয়। তিন কার্যদিবস শুনানি শেষে ২৫ আগস্ট আদালত ৩১ আগস্ট রায়ের দিন ধার্য করেন।

নির্ধারিত দিনে রায় ঘোষণা করে হাইকোর্ট হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত বছরের মার্চের শুরুতে ৮ বছরের শিশু আছিয়া তার বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

এ ঘটনায় ৮ মার্চ আছিয়ার মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন গত বছরের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। ঘটনার দিন ৬ মার্চ থেকে হিসাব করলে মাত্র ৭৩ দিনের মধ্যে বিচারিক আদালত মামলাটির রায় ঘোষণা করেন।

উচ্চ আদালতে সেই মৃত্যুদণ্ড বহাল থাকার পর সোমবার প্রকাশ করা হলো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: