জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের সাধারণ মানুষ ভালো নেই, একই সঙ্গে দেশের পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়—এমন মন্তব্য করে জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনে নামার কথা

2026-09-12T18:32:18+00:00
2026-09-12T18:32:18+00:00
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম 
জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি : জামায়াত আমির
দেশের সাধারণ মানুষ ভালো নেই, একই সঙ্গে দেশের পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়—এমন মন্তব্য করে জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনে নামার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট তীব্র হয়েছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। জনগণের এসব সমস্যা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও সরকার তাদের কথা বলার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষায়, জনগণের কষ্টের বিষয়গুলো সংসদে তুলে ধরতে না পারায় শেষ পর্যন্ত অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামতে হয়েছে।

ধুনটে যাওয়ার পর প্রথমে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াত আমির। সেখানে ফাতিহা পাঠের পাশাপাশি তার শাহাদাত কবুলের জন্য দোয়া করেন তিনি।

পরে স্থানীয় একটি মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মানিকপোটল (মরিচতলা) গ্রামের মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। তিনি সেখানে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে সেখান থেকে ধুনটের উদ্দেশে রওনা দেন তিনি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: