মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল

2026-09-12T17:37:16+00:00
2026-09-12T17:37:16+00:00
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, ছাত্রদল নেতা ইমন খান, জুয়েল মিয়াসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউএনও মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: