নবাবগঞ্জে ৩ মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার(১২ সেপ্টেম্বর)সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও

2026-09-12T17:34:15+00:00
2026-09-12T17:34:15+00:00
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে ৩ মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকাল ৯টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতায় প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে নিজ নিজ কর্মস্থল, বাসাবাড়ি, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে। একই সঙ্গে যেকোনো মূল্যে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

ইউএনও আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উপজেলার সব সরকারি দপ্তরের প্রধানরা প্রতি শনিবার নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। ডেঙ্গু প্রতিরোধে তিনি উপজেলার সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ইউএনও বিধান কান্তি হালদারের নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস ও বিএনসিসির সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আনসার সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: