যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক

বিনোদন

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের জীবনযাপন এবার বদলে ফেলতে চাইছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সন্তানদের সবাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর লস অ্যাঞ্জেলেসের গণ্ডি পেরিয়ে

2026-09-11T19:23:32+00:00
2026-09-11T19:23:32+00:00
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান অ্যাঞ্জেলিনা জোলি
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম 
যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান অ্যাঞ্জেলিনা জোলি
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের জীবনযাপন এবার বদলে ফেলতে চাইছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সন্তানদের সবাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর লস অ্যাঞ্জেলেসের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কিছু সময় কাটানোর পরিকল্পনা করছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।

সম্প্রতি ফ্যাশন ম্যাগাজিন ল’অফিশিয়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন জোলি। আপাতত কোনো নির্দিষ্ট দেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেননি তিনি। বরং কিছুদিনের জন্য এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়িয়ে অনেকটা যাযাবর জীবন কাটাতে চান বলে জানিয়েছেন।

জোলির ভাষ্য অনুযায়ী, জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের বাইরে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে সময় কাটানোর ইচ্ছা রয়েছে তার। তবে ব্যক্তিগত স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা মায়ের স্মারক ও পরিবারের গুরুত্বপূর্ণ ছবিগুলো নিরাপদ কোনো স্থানে সংরক্ষণ করে রাখতে চান তিনি।

কম্বোডিয়ায় শুরু হতে পারে নতুন অধ্যায় : যুক্তরাষ্ট্রের বাইরে গেলেও কাজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না জোলি। নিজের সৃজনশীল ফ্যাশন উদ্যোগের আন্তর্জাতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও যুক্ত থাকার পরিকল্পনা রয়েছে তার।

জাতিসংঘের কার্যক্রম এবং তার অলাভজনক প্রতিষ্ঠান ‘ম্যাডক্স ফাউন্ডেশন’-এর সঙ্গে কাজ অব্যাহত রাখতে চান অভিনেত্রী। শুরুতে কয়েক মাস কম্বোডিয়ায় থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

২৯.৮৫ মিলিয়ন ডলারের বাড়ি বিক্রির সিদ্ধান্ত : যুক্তরাষ্ট্র ছাড়ার সম্ভাবনার জল্পনার মধ্যে চলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ায় নিজের ঐতিহাসিক বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন জোলি। বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় ২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ডলার।

তখন তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, লস অ্যাঞ্জেলেস ছেড়ে অন্য কোথাও যাওয়ার চিন্তা জোলির কাছে নতুন নয়; বেশ কয়েক বছর ধরেই তিনি এ বিষয়ে ভাবছিলেন।

সন্তানদের কারণেই এতদিন যুক্তরাষ্ট্রে থাকা : জোলির যুক্তরাষ্ট্রে থাকার পেছনে শুধু ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, ছিল আইনি বিষয়ও। সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদসংক্রান্ত চুক্তির কারণে সন্তানদের ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।

জোলি ও পিটের ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স। গত জুলাইয়ে ভিভিয়েন ও নক্স ১৮ বছরে পা দেওয়ায় সন্তানদের ঘিরে সেই বাধ্যবাধকতাও শেষ হয়েছে।

এর আগেও লস অ্যাঞ্জেলেসে বসবাস নিয়ে নিজের অস্বস্তির কথা প্রকাশ করেছিলেন জোলি। গত আগস্টে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিচ্ছেদের পর পরিস্থিতির কারণে অনেকটা বাধ্য হয়েই তাকে শহরটিতে থেকে যেতে হয়েছে।

দীর্ঘ বিচ্ছেদযুদ্ধের পর নতুন স্বাধীনতা : অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদপ্রক্রিয়া শুরু হয় ২০১৬ সালে। এরপর কয়েক বছর ধরে চলে তাদের দীর্ঘ আইনি লড়াই। অবশেষে ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ চূড়ান্ত হয়।

এখন সন্তানদের সবাই প্রাপ্তবয়স্ক এবং দীর্ঘ আইনি অধ্যায়েরও অবসান ঘটেছে। ফলে জোলির সামনে খুলে গেছে নতুনভাবে জীবন সাজানোর সুযোগ। যুক্তরাষ্ট্রের বাইরে স্থায়ী ঠিকানা নেবেন কি না, সেটি এখনো নিশ্চিত না হলেও বিশ্বভ্রমণ আর নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার ইঙ্গিত দিয়েছেন এই হলিউড তারকা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: