জার্মানি-সুইজারল্যান্ড পেরিয়ে প্যারিসে প্রিয়ন্তী, মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছেন সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। কখনো জার্মানি, কখনো সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস কিংবা

2026-09-10T18:32:27+00:00
2026-09-10T18:32:27+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
জার্মানি-সুইজারল্যান্ড পেরিয়ে প্যারিসে প্রিয়ন্তী, মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম 
বরাবরই ঘুরতে পছন্দ করেছেন প্রিয়ন্তী উর্বী।
ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছেন সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। কখনো জার্মানি, কখনো সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস কিংবা লুক্সেমবার্গ—ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।

এবার অভিনেত্রীর ভ্রমণতালিকায় যোগ হলো ফ্রান্সের রাজধানী প্যারিস। বুধবার রাতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন প্রিয়ন্তী। ছবিগুলো পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘প্রিয়ন্তী ইন প্যারিস, হা হা।’

নতুন ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে এই অভিনেত্রীকে। কখনো প্যারিসের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কখনো খাবারের স্বাদ নিচ্ছেন। আইফেল টাওয়ারকে পেছনে রেখে তোলা ছবিগুলো ইতোমধ্যে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পরপরই ছবিগুলোতে প্রতিক্রিয়ার বন্যা শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই এতে সাত হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও অভিনেত্রীর ভ্রমণের ছবিতে শুভকামনা জানিয়েছেন।

প্যারিসের আগে প্রিয়ন্তীকে দেখা গেছে লুক্সেমবার্গে। এরও আগে জার্মানি থেকে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার মুহূর্তও ভাগ করে নিয়েছেন অনুসারীদের সঙ্গে।

এ ছাড়া নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড থেকেও ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সব মিলিয়ে এবারের ইউরোপ সফরে একের পর এক দেশের সৌন্দর্য উপভোগ করছেন প্রিয়ন্তী।

ভ্রমণপ্রিয় এই অভিনেত্রী এর আগেও জানিয়েছিলেন, কাজের পাশাপাশি ঘুরে বেড়াতে চান তিনি। এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন সম্পর্কে বলেছিলেন, ‘কালারফুল থাকতে চাই। আমি মানুষ হিসেবে খুব চঞ্চল। কাজ করব আর ঘুরে বেড়াব।’

এবার যেন সেই কথারই বাস্তব রূপ দিচ্ছেন তিনি। কাজের ব্যস্ততার ফাঁকে সময় বের করে ইউরোপের বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন এবং সেই অভিজ্ঞতার অংশ করে নিচ্ছেন ভক্তদেরও।

প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ২০১৯ সালে তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেন।

২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রিয়ন্তী। পরের বছর, ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি।

এরপর ধীরে ধীরে ওয়েবভিত্তিক কাজেও নিজের অবস্থান তৈরি করেন। ২০২২ সালে চরকির অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্ত’-এর ‘কোথায় পালাবে বলো রূপবান’ গল্পের মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় তার।

পরবর্তীতে ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’ ও ‘কালপুরুষ’-এর মতো আলোচিত ওয়েব সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নিয়মিত নাটকেও কাজ করছেন। ‘বুক পকেটের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসাও পেয়েছেন এই অভিনেত্রী।

ব্যক্তিজীবনেও ২০২৪ সালে সালমান আহমেদকে বিয়ে করেন প্রিয়ন্তী উর্বী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্রমণের মুহূর্তগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভাগ করে নিচ্ছেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: