জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজ, চিন্তাধারা ও দেশের প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। প্রধানমন্ত্রীর পরিশ্রম ও দেশের জন্য কাজ করার মানসিকতা তাকে অনুপ্রাণিত করছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চিন্তা ও বার্তা যেন তৃণমূল মানুষের কাছেও পৌঁছে যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে এসব কথা বলেন এমপি হানজালা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং তার যে মন-মানসিকতা ও চিন্তাধারা, তা অতীতে তারা সেভাবে দেখতে পাননি। প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত, কষ্ট এবং দেশের প্রতি ভালোবাসা তাদেরও অনুপ্রাণিত করছে বলে মন্তব্য করেন তিনি।
এমপি হানজালা বলেন, প্রধানমন্ত্রীর চিন্তাধারা তৃণমূলের অনেক মানুষের কাছে হয়তো এখনো সঠিকভাবে পৌঁছায়নি। এ কারণে বিভিন্ন ধরনের অন্যায়-অবিচারের সুযোগ তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর কাছে তিনি জানতে চান, তার চিন্তাধারা ও বার্তা কীভাবে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী কী উদ্যোগ নিতে পারেন।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি তার কাছে পুরোপুরি পরিষ্কার হয়নি। এ বিষয়ে তাকে নোটিশ দিলে তিনি প্রস্তুতি নিয়ে বিস্তারিত উত্তর দেবেন বলে জানান।
তবে দেশের পুনর্গঠন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের নির্বাচনী ইশতেহারে দেশ পুনর্গঠনের পরিকল্পনাগুলো তুলে ধরেছিল। সরকার গঠনের পর দেশ পরিচালনার সুযোগ পাওয়ায় আরও তথ্য ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এসব পরিকল্পনা বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে স্বাভাবিকভাবেই কিছুটা সময় প্রয়োজন হয়। সরকার কাজ শুরু ক