হাটহাজারীতে দুই সেনাসদস্য নিহতের ঘটনায় জাতীয় পার্টির শোক

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ও একজন সেনা কর্মকর্তা গুরুতর

2026-09-09T16:26:23+00:00
2026-09-09T16:27:20+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
হাটহাজারীতে দুই সেনাসদস্য নিহতের ঘটনায় জাতীয় পার্টির শোক
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ৪:২৭ পিএম
ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ও একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।

এক যৌথ শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনের প্রশিক্ষণ ও অনুশীলনের সময় দুই সাহসী সেনাসদস্যের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে সেনাবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত দেশমাতৃকার জন্য নিজেদের জীবন উৎসর্গের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব নিহত সেনাসদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা আহত সেনা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: