মদনে ছেলের কোপে প্রাণ গেল বাবার

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে আলাই মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে

2026-09-09T12:39:31+00:00
2026-09-09T12:39:31+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মদনে ছেলের কোপে প্রাণ গেল বাবার
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে আলাই মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলাই মিয়া মদন পৌর শহরের আশকিপাড়া এলাকার মৃত কুন্ডু মিয়ার ছেলে।

অভিযুক্ত ইয়াসিন নিহত আলাই মিয়ার আট ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট। পরিবারের সদস্যদের দাবি, তিনি গত তিন-চার বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াসিন গত দুই দিন ধরে ভাত খাননি। বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে ঘরে ফিরে আলাই মিয়া চা তৈরি করছিলেন। এ সময় ঘুম থেকে ওঠেন ইয়াসিন। দুই দিন ধরে ভাত না খাওয়ায় বাবা তাকে কলা খেতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে একটি বটি দিয়ে বাবার ঘাড়ের পেছনে কোপ দেন। এতে গুরুতর আহত হন আলাই মিয়া। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: