বৃহস্পতিবার গ্যাস থাকবে না রাজধানীর যে ১০ এলাকায়

অনলাইন ডেস্ক

সারাদেশ

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রেললাইন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পসংক্রান্ত

2026-09-09T11:44:26+00:00
2026-09-09T11:44:26+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বৃহস্পতিবার গ্যাস থাকবে না রাজধানীর যে ১০ এলাকায়
অনলাইন ডেস্ক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম 
ফাইল ছবি

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রেললাইন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পসংক্রান্ত কারিগরি কাজের কারণে এ সাময়িক সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ব স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের টাই-ইন কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না, সেগুলো হলো—বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও এর আশপাশের এলাকা।

তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত সময়ে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক—উভয় শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। একই সময়ে সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।

কারিগরি কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: