শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের ভাবনা, যা বললেন শিক্ষামন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে-স্কেল চালুর চিন্তা-ভাবনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ

2026-09-06T20:26:55+00:00
2026-09-06T20:26:55+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের ভাবনা, যা বললেন শিক্ষামন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম 
বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে-স্কেল চালুর চিন্তা-ভাবনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে আলাদা বেতন কাঠামোর বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, পে-স্কেল ১১ বছর পর হতে যাচ্ছে। এটা ইনফ্লেশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়নি। এই উপলব্ধি প্রধানমন্ত্রীর ছিল।

তিনি বলেন, আগামী দিনে বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে-স্কেল করার বিষয়টি সরকার চিন্তা করছে। তবে অল্প সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে বিচার বিভাগে আলাদা পে-স্কেল রয়েছে, তেমনিভাবে আমরাও একটি চিন্তা-ভাবনা করছি। তবে এত অল্প সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া একটি রাজনৈতিক সরকারের পক্ষে কঠিন। ইনশাআল্লাহ আমরা সেদিকে এগোবো।

বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও পেনশন পেতে ভোগান্তির বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে সমস্যার মুখোমুখি হয়েছেন, তা নিরসনে সরকার কাজ করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে। ২০২৪ সালের ৮ আগস্ট পর্যন্ত ২০২১ সাল থেকে শিক্ষকদের বকেয়া নিজস্ব কন্ট্রিবিউশনের অংশ পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।

সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী বাজেটগুলো পাওয়ার মাধ্যমে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে।

এদিকে নতুন জাতীয় পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও জাতীয় বেতন কাঠামোর সদস্য বলেন, শিক্ষকদের উন্নয়ন ও শিক্ষা খাতকে আরও শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, আমাদের ইনটেনশনটা খুব সহজ—শিক্ষকদের ভালো করা, শিক্ষা ক্ষেত্রে ভালো করা।

শিক্ষকদের নতুন জাতীয় বেতন স্কেলের আওতায় আনার বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে একটি বিষয় নিশ্চিত করে তিনি বলেন, জাতীয় বেতন স্কেলে শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন এবং সরকারি কর্মচারীরা যে সুবিধা পাবেন, শিক্ষকরাও তা পাবেন।

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের চিন্তা-ভাবনার পাশাপাশি নতুন জাতীয় বেতন স্কেলে তাদের অন্তর্ভুক্তির এই ঘোষণা শিক্ষক মহলে নতুন আশার সঞ্চার করেছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: