বিপিএল বন্ধের খবর জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুম নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন টুর্নামেন্টটি না হওয়ার খবরই জানতেন না যুব ও

2026-09-06T17:47:50+00:00
2026-09-06T17:47:50+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিপিএল বন্ধের খবর জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুম নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন টুর্নামেন্টটি না হওয়ার খবরই জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (৬ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, সাংবাদিকের কাছ থেকেই প্রথমবার বিপিএল না হওয়ার বিষয়টি শুনেছেন।

বিপিএল নিয়ে গত কয়েক বছর ধরেই নানা নেতিবাচক আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় ২০২৭ সালে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট বন্ধ রেখে নতুন কোনো মডেল চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী দিনের বিপিএলের কাঠামো নিয়ে গত ২৯ আগস্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে বোর্ড। পরে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।

তবে বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তের বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে কতটা জানানো হয়েছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ এ বিষয়ে জানতে চাইলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’

বিপিএলকে দেশের জনপ্রিয় টুর্নামেন্টগুলোর একটি উল্লেখ করে তিনি বলেন, বোর্ড সভাপতি টুর্নামেন্ট আয়োজন নিয়ে কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন বলে তিনি শুনেছেন। তবে তাঁর মতে, এ ধরনের জনপ্রিয় টুর্নামেন্ট প্রতিবছরই হওয়া উচিত।

আমিনুল হক বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত।’

কেন আগামী মৌসুমে বিপিএল হচ্ছে না, সে বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট যেন নিয়মিত ও ধারাবাহিকভাবে আয়োজন করা যায়, সে বিষয়েও নজরদারি রাখার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয় সেই জায়গাগুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: