‘নতুন করে জাতীয়তাবাদী পুলিশ দল দেখতে চায় না বাংলার মানুষ’

লামা (বান্দরবান) সংবাদদাতা

রাজনীতি

কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন আইনশৃঙ্খলা বাহিনী দেখতে চায় না দেশের মানুষ—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।তিনি

2026-09-03T18:36:09+00:00
2026-09-03T18:51:38+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘নতুন করে জাতীয়তাবাদী পুলিশ দল দেখতে চায় না বাংলার মানুষ’
লামা (বান্দরবান) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৬:৫১ পিএম
বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক | ছবি: সংগৃহীত
কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন আইনশৃঙ্খলা বাহিনী দেখতে চায় না দেশের মানুষ—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, অতীতে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর ফিরে আসতে দেওয়া যাবে না। একইভাবে নতুন করে ‘জাতীয়তাবাদী পুলিশ দল’ও বাংলার মানুষ দেখতে চায় না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের লামা বাসস্ট্যান্ডে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

মামুনুল হক বলেন, সরকারি চাকরি, পদায়ন ও পদোন্নতিসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দলীয়করণের অভিযোগ রয়েছে। এর ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর অংশে পরিণত হওয়া কাম্য নয়। বিএনপির জাতীয়তাবাদী দল, যুবদল ও ছাত্রদলের পর নতুন করে ‘জাতীয়তাবাদী পুলিশ দল’ গড়ে উঠুক—এমনটি মানুষ চায় না।

খেলাফত মজলিসের আমির বলেন, প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে গড়ে তুলতে হবে। কোনো রাজনৈতিক দল যাতে রাষ্ট্রের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

তিনি সংবিধান সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবিও জানান।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান বক্তব্য দেন।

বান্দরবান দক্ষিণ জেলা সভাপতি মাওলানা তৈয়ব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: