‘মারা তো যাবই, এখনো বেঁচে আছি’—মৃত্যুর গুজবে বিপ্লব

বিনোদন ডেস্ক

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ল মৃত্যুর খবর। মুহূর্তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ। কিন্তু পরে জানা গেল, যাঁকে নিয়ে এত আলোচনা, সেই

2026-09-02T17:35:59+00:00
2026-09-02T17:35:59+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
‘মারা তো যাবই, এখনো বেঁচে আছি’—মৃত্যুর গুজবে বিপ্লব
বিনোদন ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম 
বিপ্লব চট্টোপাধ্যায়
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ল মৃত্যুর খবর। মুহূর্তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ। কিন্তু পরে জানা গেল, যাঁকে নিয়ে এত আলোচনা, সেই বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় একেবারেই সুস্থ আছেন। নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় এবার সরাসরি মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিপ্লব চট্টোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে তাঁকে মৃত দাবি করা হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় উৎকণ্ঠা। পরে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতা সুস্থ আছেন এবং তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা।

এরপর আর চুপ থাকেননি বিপ্লব। ভিডিও বার্তায় নিজের মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গেছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি।’

গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে সতর্ক করে অভিনেতা বলেন, ‘চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে সেটি যাচাই করার আহ্বানও জানান তিনি। এ ধরনের গুজবকে ‘শিক্ষার অভাব’ বলেও মন্তব্য করেন বিপ্লব।

তবে নিজের স্বভাবসুলভ রসিকতা থেকে বেরিয়ে আসেননি বর্ষীয়ান এই অভিনেতা। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নেতিবাচক ও খলচরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই পরিচিতিকে সামনে এনে রাজনৈতিক নেতাদের নিয়েও কটাক্ষ করেন বিপ্লব।

তিনি বলেন, ‘আমাকে অনেক বদমায়েশের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকেই আমাকে খারাপ লোক হিসেবে চেনে। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই।’

বিপ্লব চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে।

এবার সেই ‘খলনায়ক’ পরিচয়ই যেন নিজের মৃত্যুর গুজবের জবাব দেওয়ার অস্ত্র বানালেন তিনি। তবে তাঁর বক্তব্যের মূল বার্তা একটাই—সামাজিক যোগাযোগমাধ্যমে কারও মৃত্যুর খবর ছড়ানোর আগে সত্যতা যাচাই করা জরুরি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: