শালিনীর নামে আপত্তিকর ভিডিও ভাইরাল, ফাঁস হলো আসল সত্য

বিনোদন ডেস্ক

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শালিনী পাণ্ডের নামে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে ভিডিওটিতে যে নারীকে

2026-09-01T19:22:00+00:00
2026-09-01T19:22:00+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
শালিনীর নামে আপত্তিকর ভিডিও ভাইরাল, ফাঁস হলো আসল সত্য
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ পিএম 
অভিনেত্রী শালিনী পাণ্ডে
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শালিনী পাণ্ডের নামে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে ভিডিওটিতে যে নারীকে দেখা যাচ্ছে, তিনি শালিনী নন বলে স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শালিনী জানান, তার নামে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেত্রী বলেন, তার একটি ভুয়া এআই-নির্মিত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে যে নারীকে দেখানো হয়েছে, সেটি তিনি নন।

এ ধরনের প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শালিনী বলেন, বিশেষ করে নারীদের লক্ষ্য করে প্রযুক্তির এমন ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। কাউকে হয়রানি বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে প্রযুক্তির অপব্যবহারকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

শুধু ভিডিওটি ভুয়া বলে জানানোতেই থেমে থাকেননি শালিনী। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভিডিওটি শেয়ার, ফরওয়ার্ড কিংবা ডাউনলোড না করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে কারও চোখে ভিডিওটি পড়লে সেটি দ্রুত রিপোর্ট করার অনুরোধ করেছেন অভিনেত্রী।

শালিনীর বক্তব্য, এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট দেখে সেটিকে সত্য ধরে নেওয়া উচিত নয়। বরং যাচাই না করে এমন কোনো ভিডিও ছড়িয়ে দিলে তা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য আরও ক্ষতির কারণ হতে পারে। তাই এ ধরনের কনটেন্টের প্রচার বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

দক্ষিণী ও বলিউড—দুই চলচ্চিত্র অঙ্গনেই কাজ করেছেন শালিনী পাণ্ডে। জব্বলপুরে থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করা এই অভিনেত্রীর বড়পর্দায় অভিষেক হয় ২০১৭ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে।

পরবর্তী সময়ে ‘মহানটী’, ‘১১৮’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। তেলুগু, হিন্দি ও তামিল ভাষার চলচ্চিত্রে কাজ করে এরই মধ্যে নিজের পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: