‘পপির নামে ভাইরাল সেই ‘পাপ’ মন্তব্য, আসল ঘটনা জানালেন অভিনেত্রী’

বিনোদন ডেস্ক

বিনোদন

‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই’—চিত্রনায়িকা পপির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি বক্তব্য নিয়ে তৈরি

2026-09-01T16:09:02+00:00
2026-09-01T16:09:02+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
‘পপির নামে ভাইরাল সেই ‘পাপ’ মন্তব্য, আসল ঘটনা জানালেন অভিনেত্রী’
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম 
সংগৃহীত ছবি
‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই’—চিত্রনায়িকা পপির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি বক্তব্য নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। তবে ভাইরাল হওয়া ওই বক্তব্যটি নিজের নয় বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

পপির দাবি, ব্যক্তিগত একটি প্রসঙ্গে বলা তাঁর কথাকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, চলচ্চিত্র তাঁর কাছে কখনোই পাপের জায়গা নয়; বরং এই ইন্ডাস্ট্রি তাঁর জীবনের সবচেয়ে সম্মানের জায়গাগুলোর একটি।

ভাইরাল বক্তব্যের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি বলেন, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’

অভিনেত্রীর ভাষ্য, পরিবারের প্রতি ক্ষোভ থেকে ব্যক্তিগত একটি বিষয়ে কিছু কথা বলেছিলেন তিনি। সেই কথাগুলোকে ভিন্ন অর্থে উপস্থাপন করে তাঁকে অপমান করা হয়েছে।

পপি বলেন, ‘আমি বলেছিলাম জীবনে কিছু অমানুষকে লালন করেছি, নিজের জন্য না ভেবে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, সেই অর্থে কথাটি বলেছিলাম। কিন্তু সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ছড়িয়ে আমাকে অপমান করা হয়েছে।’

প্রায় তিন দশকের অভিনয়জীবনের কথা তুলে ধরে পপি বলেন, একজন শিল্পী দীর্ঘ সময়ের শ্রম, ত্যাগ ও সাধনার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। তাই একজন শিল্পীর ক্যারিয়ার ও অবদানের প্রতি সম্মান দেখানো সবার দায়িত্ব।

তিনি বলেন, ‘একজন শিল্পী এমনিতেই তৈরি হয় না। অনেক ত্যাগের মাধ্যমে একজন শিল্পী তৈরি হয়। শিল্পীকে সবারই সম্মান দেওয়া উচিত।’

অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়ে যায়নি উল্লেখ করে পপি বলেন, ‘আমি এখন ফিল্মে কাজ করি না ঠিক আছে, তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে না। আমি তো জঙ্গলে বসবাস করছি না। একটা পরিবারে বসবাস করছি।’

চলচ্চিত্র থেকে সরে দাঁড়ালেই এত বছরের অর্জন ও সম্মান মুছে যায় না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘ফিল্ম থেকে চলে গেলেই সম্মান চলে যাবে? এত বছর যা অর্জন করেছি, তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে।’

পপি আরও বলেন, চলচ্চিত্রের মানুষের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় অটুট থাকবে। তাঁর ভাষায়, ‘মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না।’

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন পপি। বর্তমানে পারিবারিক জীবনেই বেশি সময় দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে অভিনয়ে ফেরার সম্ভাবনা আপাতত কম হলেও প্রযোজনায় যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে তাঁর।

ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে পপির অনুরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো বক্তব্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার। তাঁর মতে, একটি বক্তব্যের অংশবিশেষ বিকৃতভাবে ছড়িয়ে দিয়ে একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ার ও সম্মানকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: