সুনেরাহর হাতে বাংলাদেশের সিনেমার পতাকা

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক মাইলফলক তৈরি হয়েছে। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবার অংশ নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম

2026-09-01T20:26:28+00:00
2026-09-01T20:26:28+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
সুনেরাহর হাতে বাংলাদেশের সিনেমার পতাকা
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক মাইলফলক তৈরি হয়েছে। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবার অংশ নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবটির প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।

রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের কোনো চলচ্চিত্র স্থান পেল। ফলে সিনেমাটিকে ঘিরে দেশের চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

সিনেমার টিমের সঙ্গে ভেনিসে যাচ্ছেন সুনেরাহও। নিজের এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, বিষয়টি তার এবং পুরো সিনেমার দলের জন্য অত্যন্ত আনন্দের। দেশের সিনেমা আন্তর্জাতিক এমন একটি মঞ্চে জায়গা করে নেওয়ায় তিনি বিশেষভাবে খুশি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ বলেন, সিনেমাটি ভালো হয়েছে এবং কাজটি করতে গিয়ে তিনি দারুণ অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি পরিচালক রুবাইয়াত হোসেনসহ পুরো টিমের প্রশংসা করেছেন তিনি।

সুনেরাহর কাছে ভেনিস সফর শুধু ক্যারিয়ারের একটি বড় অর্জন নয়, বরং শেখারও গুরুত্বপূর্ণ সুযোগ। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে একই উৎসবে অংশ নেওয়াকে নিজের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।

রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট সুনেরাহ। শুটিং শেষ হওয়ার পরও পরিচালক নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে জানান অভিনেত্রী। এমনকি প্রতি সপ্তাহেই তাদের কথা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

একটি ভালো সিনেমার জন্য কী প্রয়োজন—এমন প্রশ্নের উত্তরে সুনেরাহ মনে করেন, ভালো গল্প, দক্ষ টিম, ভালো অভিনয় এবং যোগ্য পরিচালক—সবকিছুর সমন্বয়েই একটি সুন্দর সিনেমা তৈরি হয়। তার মতে, এসব উপাদানই ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ রয়েছে।

এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে সুনেরাহর। ‘মশারি’ সিনেমা নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন তিনি। তবে ভেনিসের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করার সুযোগকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

ভবিষ্যতে সিনেমায় আরও নিয়মিত হতে চান সুনেরাহ। তবে বেশি সিনেমায় অভিনয়ের চেয়ে ভালো গল্প ও মানসম্মত কাজকে অগ্রাধিকার দিতে চান তিনি। নতুন সিনেমার প্রস্তাব পেলেও গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও ব্যস্ত রয়েছেন সুনেরাহ। সম্প্রতি শেষ হয়েছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এতে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে যে অনেক দর্শক এখনো তাকে ‘সায়রা’ নামেই ডাকেন।

সব মিলিয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি সময় পার করছেন সুনেরাহ বিনতে কামাল। একদিকে ছোট পর্দায় জনপ্রিয়তা, অন্যদিকে বাংলাদেশের সিনেমাকে নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ—ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে তার যাত্রা নিঃসন্দেহে দেশের চলচ্চিত্রের জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: