প্রবাসী বাবার খোঁজে ফ্রান্সে মেয়ে, ‘দ্য অরেঞ্জ’-এ তৌকীর-ইয়ামিন-স্বর্ণালী

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা স্বপন আহমেদ। প্রায় এক দশক পর নির্মাণে ফিরেই বাংলাদেশ-ফ্রান্সের যৌথ প্রযোজনার সিনেমা

2026-08-31T18:21:12+00:00
2026-08-31T18:21:12+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
প্রবাসী বাবার খোঁজে ফ্রান্সে মেয়ে, ‘দ্য অরেঞ্জ’-এ তৌকীর-ইয়ামিন-স্বর্ণালী
বিনোদন ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:২১ পিএম 
অভিনেতা তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা স্বপন আহমেদ। প্রায় এক দশক পর নির্মাণে ফিরেই বাংলাদেশ-ফ্রান্সের যৌথ প্রযোজনার সিনেমা ‘দ্য অরেঞ্জ’ নিয়ে কাজ করছেন তিনি। সিনেমাটিতে এবার যুক্ত হয়েছেন অভিনেতা তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।

সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘পথের বন্ধু’। বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও ফ্রান্সের চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে সিনেমাটি।

নির্মাতার গল্প অনুযায়ী, ফ্রান্সে গিয়ে এক বাংলাদেশি প্রবাসী নিখোঁজ হয়ে যান। বহু বছর পর নিখোঁজ বাবার সন্ধানে ফ্রান্সে পাড়ি জমায় তার মেয়ে। এরপর বাবাকে খুঁজে বের করার যাত্রাকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

নতুন সিনেমায় অভিনয়ের বিষয়ে তৌকীর আহমেদ বলেন, তিনি যে ধরনের চলচ্চিত্রে বিশ্বাস করেন, ‘দ্য অরেঞ্জ’ও সেই ঘরানার। গল্পটি মানুষকে ভাবাবে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে এবং নানা প্রশ্নের মুখোমুখি করবে বলেই সিনেমাটিতে অভিনয়ে আগ্রহী হয়েছেন তিনি।

এটি ফয়জুল ইয়ামিনের দ্বিতীয় সিনেমা। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর এবার ভিন্নধর্মী গল্পের সিনেমায় কাজ করছেন তিনি। ইয়ামিনের ভাষ্য, গল্প শোনার পর শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমাটিকে ভিন্ন ধারার মনে হয়েছে। এমন একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।

অন্যদিকে ‘সখী রঙ্গমালা’ সিনেমার মাধ্যমে গত বছর বড় পর্দায় অভিষেক হয় স্বর্ণালী চৈতির। ‘দ্য অরেঞ্জ’-এর চিত্রনাট্য পড়ে গল্পটির সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। দর্শকরাও সিনেমাটির গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন বলে আশা করছেন এই অভিনেত্রী।

নির্মাতা স্বপন আহমেদ জানান, দীর্ঘদিন ধরেই এমন একটি গল্প নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল, যা বাংলাদেশি দর্শকের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সংযোগ তৈরি করবে। ধীরে ধীরে সেই পরিকল্পনা বাস্তব রূপ নিচ্ছে।

সেপ্টেম্বরে ফ্রান্সে শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমার অধিকাংশ অভিনয়শিল্পী ও কলাকুশলীই থাকবেন ফ্রান্সের। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

বাংলাদেশি প্রবাসজীবন, হারিয়ে যাওয়া স্বজন এবং দীর্ঘদিন পর তাকে খুঁজে ফেরার আবেগঘন গল্প নিয়ে নির্মিত ‘দ্য অরেঞ্জ’ মুক্তির আগেই দুই দেশের দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: