ফারিণকে নিয়ে নতুন চমক অমিতাভ রেজার!

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে নিয়ে নতুন কাজে ফিরছেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। দীর্ঘ সময় পর ক্যামেরার সামনে আবারও একসঙ্গে

2026-08-30T14:47:36+00:00
2026-08-30T14:47:36+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বিনোদন
ফারিণকে নিয়ে নতুন চমক অমিতাভ রেজার!
বিনোদন ডেস্ক
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:৪৭ পিএম 
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে নিয়ে নতুন কাজে ফিরছেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। দীর্ঘ সময় পর ক্যামেরার সামনে আবারও একসঙ্গে দেখা যাবে এই নির্মাতা ও অভিনেত্রীকে। তবে নতুন কাজটি সিনেমা কিংবা ওয়েব সিরিজ নয়—এবার একটি বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ রেজা চৌধুরীর একটি পোস্ট ঘিরে ফারিণের নতুন কাজ নিয়ে কৌতূহল তৈরি হয়। ফারিণকে ট্যাগ করে নির্মাতা লিখেছিলেন, ‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে—এবার একটু বড় কিছু করার জন্য।’

অমিতাভ রেজার সেই পোস্ট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ফারিণও। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’

দুই তারকার এমন পোস্টের পরই ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে—তাহলে কি নতুন কোনো সিনেমা কিংবা ওটিটি সিরিজে একসঙ্গে কাজ করছেন তারা? সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।

তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা অমিতাভ রেজা জানিয়েছেন, ফারিণকে নিয়ে তিনি একটি নতুন বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। তিনি বলেন, তার নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তাসনিয়া ফারিণ। আগামী কয়েকদিনের মধ্যেই বিজ্ঞাপনটি প্রকাশ করা হবে।

এদিকে গত রোজার ঈদে তাসনিয়া ফারিণ অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর নতুন কোনো কাজের ঘোষণা আসেনি। ফলে পর্দায় তার ফেরার অপেক্ষায় ছিলেন ভক্তরা। নতুন কোনো সিনেমার খবর না এলেও আপাতত বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শকদের সামনে ফিরছেন এই অভিনেত্রী।

অমিতাভ রেজা ও তাসনিয়া ফারিণের নতুন এই কাজটি প্রকাশের পরই জানা যাবে, পর্দায় তাদের এই নতুন জুটি দর্শকদের কতটা চমক দিতে পারে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: