‘অল্পের জন্য আমরা বেঁচে গেছি’, ভয়াবহ দুর্ঘটনার পর তাসনুভা তিশার লাইভ

বিনোদন ডেস্ক

বিনোদন

নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। ভৈরব টোল

2026-08-30T16:00:52+00:00
2026-08-30T16:00:52+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বিনোদন
‘অল্পের জন্য আমরা বেঁচে গেছি’, ভয়াবহ দুর্ঘটনার পর তাসনুভা তিশার লাইভ
বিনোদন ডেস্ক
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম 
ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা।
নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। ভৈরব টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের শারীরিক আঘাত থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রীসহ গাড়িতে থাকা সবাই।

শনিবার (২৯ আগস্ট) রাত পৌনে ১টার দিকে দুর্ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান তাসনুভা তিশা।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ভৈরব ব্রিজ পার হয়ে টোল প্লাজা অতিক্রম করার পর একটি পিকআপ ভ্যান তাঁদের গাড়িতে সরাসরি ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিশা জানান, তাঁর গাড়ির চালক মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু নেন। পরে স্থানীয় একটি বাজারে গিয়ে পিকআপটি আটক করা সম্ভব হয়। তবে এর আগেই চালক গাড়ির চাবি রেখে পালিয়ে যায়।

ফেসবুক লাইভে তাসনুভা তিশা বলেন, ‘খুবই বাজে ধরনের এক্সিডেন্ট হয়েছে, অল্পের জন্য আমরা বেঁচে গেছি। গাড়ির অবস্থা বেশ খারাপ।’

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। দুর্ঘটনার সময় গাড়িতে তাঁর সঙ্গে একজন ফটোগ্রাফার ও একজন সহকারী ছিলেন।

শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে অভিনেত্রী বলেন, দুর্ঘটনার কারণে মানসিকভাবে ট্রমাটাইজড হলেও শারীরিকভাবে তাঁরা সবাই ভালো আছেন।

‘আগস্ট ফর্টিন’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তাসনুভা তিশা। এরপর ছোট পর্দায় বেশ কিছু নাটক ও অন্যান্য কাজে অভিনয় করেছেন তিনি। বর্তমানে নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথেই এই দুর্ঘটনার মুখে পড়েন তাসনুভা তিশা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: