৬৪ জেলার দায়িত্বে হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকিতে নতুন দায়িত্ব বণ্টন করেছে সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ

2026-08-27T19:59:11+00:00
2026-08-27T19:59:11+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জাতীয়
৬৪ জেলার দায়িত্বে হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকিতে নতুন দায়িত্ব বণ্টন করেছে সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ মিলিয়ে ৩০ জনকে এক থেকে তিনটি করে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তদারকি ও সমন্বয় করবেন। সরকারের নির্বাচনী ইশতেহার কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটিও তাঁদের নজরদারির আওতায় থাকবে।

প্রজ্ঞাপনের কার্যপরিধিতে দায়িত্বপ্রাপ্তদের মূলত তদারকি, সমন্বয় ও পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি নির্দেশ দেওয়া, বদলি-পদায়ন করা কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা তাঁদের দেওয়া হয়নি।

৩০ জনের হাতে ৬৪ জেলা

প্রজ্ঞাপনের তালিকা অনুযায়ী, ৩০ দায়িত্বপ্রাপ্তের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ১৪ জন প্রতিমন্ত্রী এবং তিনজন জাতীয় সংসদের হুইপ রয়েছেন।

এর মধ্যে ১৩ মন্ত্রীর অধীনে ২৩টি, ১৪ প্রতিমন্ত্রীর অধীনে ৩৩টি এবং তিন হুইপের অধীনে আটটি জেলা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সাতজন একটি করে, ১২ জন দুটি করে এবং ১১ জন তিনটি করে জেলার দায়িত্ব পেয়েছেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নতুন তদারকি ও সমন্বয় কাঠামো চালু করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: