তৃতীয় অধিবেশনে বসেছে সংসদ, সামনে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে এ

2026-08-27T16:01:10+00:00
2026-08-27T16:01:10+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জাতীয়
তৃতীয় অধিবেশনে বসেছে সংসদ, সামনে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:০১ পিএম 
জাতীয় সংসদের অধিবেশন কক্ষ/ছবি: ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়।

এর আগে সকাল ১১টায় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে অধিবেশনের বিভিন্ন কার্যক্রম ও সংসদীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

আজকের অধিবেশনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব, বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন প্রণয়ন কার্যাবলি।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সংসদ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, তৃতীয় অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।

তিনি জানান, এবারের অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে।

রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং আইন প্রণয়নের কারণে এবারের অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: