ফুটপাত দখল করে ব্যবসা নয়, সেগুনবাগিচায় উচ্ছেদ অভিযানে কঠোর বার্তা ডিএসসিসির

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসা এবং স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা

2026-08-27T15:09:51+00:00
2026-08-27T15:09:51+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
রাজধানী
ফুটপাত দখল করে ব্যবসা নয়, সেগুনবাগিচায় উচ্ছেদ অভিযানে কঠোর বার্তা ডিএসসিসির
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম 
সংগৃহীত ছবি
নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসা এবং স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচা এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অভিযানে সেগুনবাগিচা ও আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি পথচারীদের চলাচলের জায়গা দখল করে পরিচালিত ভ্রাম্যমাণ দোকান ও বিভিন্ন অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয় আইনানুগ ব্যবস্থা।

অভিযান শেষে সাংবাদিকদের আবদুস সালাম বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো অবৈধ দোকান পরিচালনা করতে দেওয়া হবে না। একইভাবে সড়ক দখল করে কোনো হকার বসতে দেওয়া হবে না।

তিনি বলেন, নগরের শৃঙ্খলা ও নাগরিকদের অধিকার রক্ষাই সিটি করপোরেশনের মূল লক্ষ্য। যারা নির্দেশনা অমান্য করে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলা দায়েরসহ প্রচলিত আইনে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের দীর্ঘদিন ধরে সতর্ক করা হয়েছে। গত ছয় মাস ধরে এ বিষয়ে প্রচার ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলেও অনেকে নির্দেশনা মানছেন না। ফলে এখন থেকে দখলদারদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, তালিকা অনুযায়ী হকারদের নির্ধারিত স্থানে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। এরপর নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও হকারি করার সুযোগ থাকবে না।

তিনি আরও জানান, রিকশা ও ভাসমান মানুষের সমস্যা সমাধানেও ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক ও ঝটিকা অভিযান পরিচালনা করা হবে।

এসব অভিযানে ফুটপাত ও সড়ক দখল, ট্রেড লাইসেন্সের বৈধতা, বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা এবং বিদ্যুতের অপব্যবহারসহ বিভিন্ন বিষয় যাচাই করা হবে।

অভিযানকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয় এবং ফুটপাত দখল করে স্থাপিত ভ্রাম্যমাণ দোকান ও অন্যান্য অবৈধ সামগ্রী অপসারণ করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, যানজট কমানো এবং ফুটপাতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করে পুনরায় ফুটপাত বা সড়ক দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: