কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতির তদন্ত চলছে

অনলাইন ডেস্ক

সারাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব

2026-08-27T11:40:10+00:00
2026-08-27T11:40:10+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতির তদন্ত চলছে
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৪০ এএম 
সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড়ের একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে এবং আগুন ছড়িয়ে পড়ে। গোডাউনের কর্মচারী ও স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: