ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট)সকালে গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের উদ্যোগে সদর উপজেলা পরিষদের

2026-08-26T12:56:46+00:00
2026-08-26T12:56:46+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
মানিকগঞ্জ সংবাদদাতা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের উদ্যোগে সদর উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি বিজয় মেলা মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে বিজয় মেলা মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্ত-আশেকানদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

র‍্যালিতে গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর শাহজাদা রহমান বাধন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ান মাসুদ রানাসহ দরবার শরীফের কয়েক শতাধিক ভক্ত-আশেকান অংশ নেন।

এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন ১২ রবিউল আউয়ালের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ মানবতার জন্য অনুকরণীয়। তাঁর শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।

র‍্যালি ও মিলাদ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তাবারক বিতরণ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: