ধর্মপাশায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

2026-08-26T12:52:36+00:00
2026-08-26T12:52:36+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ধর্মপাশায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৫২ পিএম 
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের ধর্মপাশায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় ধর্মপাশা উপজেলা সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনি রায়।

সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা ও শান্তির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বর্তমান সমাজে তাঁর শিক্ষা বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা শামছুদ্দিন আহমদ এবং বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার শ্রেষ্ঠ শিক্ষক ও আদর্শ পথপ্রদর্শক। তাঁর জীবন সত্য, ন্যায়, সাম্য, ক্ষমা, সহনশীলতা ও শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তাঁর আদর্শ অনুসরণ করলে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা, বিদ্বেষ ও অসহিষ্ণুতা বাড়ছে। এ অবস্থায় মহানবী (সা.)-এর শান্তি, সৌহার্দ্য, ক্ষমাশীলতা ও মানবতার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মকে তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জানানো সময়ের দাবি।

বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পথে চলা, মানুষের অধিকার রক্ষা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁর শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত সবাই মহানবী (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। এ সময় উপজেলা সম্মেলন কক্ষে এক আবেগঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা সভার শেষপর্বে মহানবী (সা.)-এর ওপর দরুদ ও সালাম পেশ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ এবং সবার সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শাহিনূর পাশা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: