হিলিতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা

2026-08-26T13:26:41+00:00
2026-08-26T13:26:41+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
হিলিতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
দিনাজপুর সংবাদদাতা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি কখনো একা চলার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়াই দলের মূল লক্ষ্য।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। নেতা-কর্মীদের সততা, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

সমাজের অসহায়, দরিদ্র, অসুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনের সময় তাদের সহায়তা করা নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের সন্তানদের পাশাপাশি প্রতিবেশী ও সমাজের অন্য শিশুদের শিক্ষার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষাবান্ধব, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ডা. জাহিদ হোসেন সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: