খাগড়াছড়ি কারাগার থেকে পালানো আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

খাগড়াছড়ি সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলামকে (২৪) চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২০ আগস্ট)

2026-08-21T18:11:35+00:00
2026-08-21T18:11:35+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সারাদেশ
খাগড়াছড়ি কারাগার থেকে পালানো আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
খাগড়াছড়ি সংবাদদাতা
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম 
সংগৃহীত ছবি
খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলামকে (২৪) চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন লালখান বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার শফিকুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ২০২৫ সালের নভেম্বর মাসে খাগড়াছড়ি জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় কৌশলে কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান শফিকুল। এরপর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

সম্প্রতি গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। পরে খাগড়াছড়ি সদর থানা ও সিএমপি কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুলের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় এফআইআর নং-০৫, জিআর-১০২/২৫ নম্বরে মামলা রয়েছে। মামলাটি দণ্ডবিধির ২২৪/৫১১ ধারায় করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানিয়েছে, পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: