কোরআনের জ্ঞানের সঙ্গে প্রযুক্তি শিক্ষা, মাদরাসায় নতুন ভাবনা

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

সারাদেশ

মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিকায়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা, দেয়ালিকা উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

2026-08-21T20:15:06+00:00
2026-08-21T21:31:54+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সারাদেশ
কোরআনের জ্ঞানের সঙ্গে প্রযুক্তি শিক্ষা, মাদরাসায় নতুন ভাবনা
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৯:৩১ পিএম
সংগৃহীত ছবি
মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিকায়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা, দেয়ালিকা উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালের এ কর্মসূচির আয়োজন করা হয় শিবচর উপজেলার বাহাদুরপুর শরীয়াতিয়া কামিল মাদরাসায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন।

সফরকালে তিনি মাদরাসার সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরে মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ উদ্যোগে প্রকাশিত বর্ণিল দেয়ালিকার আনুষ্ঠানিক উন্মোচন এবং মাদরাসার লাইব্রেরির কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মুরাদ হোসেন বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হলো এমন দক্ষ মানবসম্পদ তৈরি করা, যারা পবিত্র কোরআনের জ্ঞানে আলোকিত হওয়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতেও দক্ষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে।’

তিনি বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের নেতৃত্বে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করে একটি ‘স্মার্ট বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।

মাদরাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গভর্নিং বডির সভাপতি  জনাব আব্দুল্লাহ মোহাম্মদ মোহসেন সারমাদ, সহ-সভাপতি এ আর এম ওয়ায়েয, উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুস সালাম, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা-২০২৫-এর পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন মো. মুরাদ হোসেন। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, সুষ্ঠু পরিবেশ ও নকলমুক্তভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: