বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে মেসির চড়! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

ক্রীড়া ডেস্ক

খেলা

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচের শেষদিকে বাংলাদেশি বংশোদ্ভূত

2026-08-21T17:22:43+00:00
2026-08-21T17:22:43+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খেলা
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে মেসির চড়! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:২২ পিএম 
সংগৃহীত ছবি
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচের শেষদিকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে মেসির উত্তপ্ত পরিস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে ম্যাচের ফলাফলের চেয়ে শেষ মুহূর্তের এই ঘটনাই বেশি আলোচনায় এসেছে।

ভিডিওতে দেখা যায়, ম্যাচের একপর্যায়ে কুইন সুলিভান ও মেসির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে মেসি সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন বলে ভিডিওতে দেখা যায়। পরে দুজন মুখোমুখি হয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত এগিয়ে আসেন রেফারি।

তবে ঠিক কী কারণে এই ঘটনার সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

ঘটনার রেশ ম্যাচের অতিরিক্ত সময়েও দেখা যায়। কুইন সুলিভানের ভাই কেভান সুলিভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। অন্যদিকে কুইন সুলিভান দেখেন হলুদ কার্ড।

কুইন ও কেভান, দুই ভাইয়েরই বাংলাদেশি বংশোদ্ভূত পরিচয় রয়েছে। এ কারণে মেসির সঙ্গে কুইন সুলিভানের উত্তপ্ত পরিস্থিতির ভিডিওটি বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

ঘটনার পর মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি মেসির ওই অফ-দ্য-বল ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছে। মাঠে তাৎক্ষণিক কোনো শাস্তি না হলেও ম্যাচ-পরবর্তী শৃঙ্খলাবিষয়ক পর্যালোচনায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।

একই ম্যাচে দুই ভাইয়ের একজনের সঙ্গে মেসির উত্তপ্ত পরিস্থিতি এবং অন্যজনের লাল কার্ড, সব মিলিয়ে সুলিভান পরিবারের জন্য ম্যাচটি হয়ে উঠেছে আলোচিত। ২-২ গোলের ড্রয়ের চেয়েও তাই ম্যাচের শেষ মুহূর্তের ঘটনাগুলো এখন বেশি আলোচনা কাড়ছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: