বিরামপুরে এ্যাকুয়া থিম পার্কে প্রশাসনের অভিযান, সিলগালা ৮ কক্ষ

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুরের বিরামপুরে এ্যাকুয়া থিম পার্কে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক ভবনের ৮টি কক্ষ সিলগালা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময়

2026-08-20T18:35:37+00:00
2026-08-20T18:35:37+00:00
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
বিরামপুরে এ্যাকুয়া থিম পার্কে প্রশাসনের অভিযান, সিলগালা ৮ কক্ষ
দিনাজপুর প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম 
বিরামপুরে এ্যাকুয়া থিম পার্কে প্রশাসনের অভিযান, সিলগালা ৮ কক্ষ
দিনাজপুরের বিরামপুরে এ্যাকুয়া থিম পার্কে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক ভবনের ৮টি কক্ষ সিলগালা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় কক্ষগুলোর ভেতর ও আশপাশে বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড় এলাকায় অবস্থিত এ্যাকুয়া থিম পার্কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তানজিনা খাতুন। এ সময় পুলিশের একটি দল উপস্থিত ছিল।

স্থানীয়দের অভিযোগ, এ্যাকুয়া থিম পার্কের ভেতরে রেস্ট হাউজের আদলে নির্মিত আবাসিক ভবনের কক্ষগুলোতে দীর্ঘদিন ধরে উঠতি বয়সী তরুণ-তরুণীদের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। 

এছাড়া পার্কের বিভিন্ন ঝোপঝাড়েও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

অভিযানের সময় আবাসিক ভবনের ৮টি কক্ষ পরিদর্শন করে প্রতিটি কক্ষেই অসামাজিক কার্যকলাপের আলামত পাওয়া যায় বলে জানায় উপজেলা প্রশাসন। কক্ষগুলোর ভেতরে ও জানালার বাইরে ব্যবহৃত ও অব্যবহৃত কনডমসহ বিভিন্ন আলামত দেখতে পাওয়া যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে কক্ষগুলো তালাবদ্ধ করে সিলগালা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তানজিনা খাতুন বলেন, এ্যাকুয়া থিম পার্কের আবাসিক ভবনের কক্ষগুলোতে অসামাজিক কার্যকলাপের প্রমাণ মেলায় ৮টি কক্ষ তালা দিয়ে সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে পার্কের ভেতরে যাতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না ঘটে, সে বিষয়ে দায়িত্বে থাকা লোকজনকে সতর্ক করা হয়েছে।

অভিযানের বিষয়ে পার্কে কর্মরত লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়রা জানান, বিনোদন কেন্দ্রের আড়ালে যাতে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলতে না পারে, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: