‎পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের উদ্যোগ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

সারাদেশ

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে তরমুজের অফ-সিজন বা অফ-সিজনাল চাষাবাদে নতুন আশা দেখছেন স্থানীয় কৃষকরা। সাধারণ মৌসুমের বাইরে অসময়ে বাজারে

2026-08-20T18:00:23+00:00
2026-08-20T18:00:23+00:00
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
‎পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের উদ্যোগ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:০০ পিএম 
‎পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের উদ্যোগ
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে তরমুজের অফ-সিজন বা অফ-সিজনাল চাষাবাদে নতুন আশা দেখছেন স্থানীয় কৃষকরা। সাধারণ মৌসুমের বাইরে অসময়ে বাজারে তরমুজের চাহিদা ও ভালো দাম পাওয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বড় পরিসরে শুরু হয়েছে এ কার্যক্রম।

‎উপজেলা কৃষি অফিসের সার্বিক দিকনির্দেশনায় ইউনিয়নের মাস্টারপাড়া, নায়েবখালী, ছালুবুনিয়া, খালিয়ার চক, পূর্ব দীঘা, দক্ষিণ কাইনমুখী এবং বেতবুনিয়া গ্রামে শুরু হয়েছে এই চাষাবাদ। প্রাথমিক তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এসব গ্রামে মোট প্রায় ১৫০ বিঘা জমিতে এই অফ-সিজন তরমুজের আধুনিক চাষাবাদ হচ্ছে।

‎কৃষি অফিস সুত্রে জানা যায়, অসময়ের এই তরমুজ চাষ সফল করতে কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ, আধুনিক তদারকি এবং সঠিক পরিচর্যার দিকনির্দেশনা নিয়মিত দেওয়া হচ্ছে। এতে করে প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে কৃষকরা যেন কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন, সে বিষয়ে মাঠপর্যায়ে কৃষি কর্মীরা তৎপর রয়েছেন।

‎সোলাদানা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ আবদুল্লাহ জানান, অফ-সিজনে তরমুজ চাষ কৃষকদের জন্য একটি লাভজনক সম্ভাবনা তৈরি করেছে। সাধারণ মৌসুমের চেয়ে এ সময়ে তরমুজের বাজারে আলাদা একটা চাহিদা থাকে, ফলে কৃষকরা ভালো মূল্য পেয়ে থাকেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা প্রতিটি মাঠে গিয়ে কৃষকদের সার্বিক সহায়তা ও কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি।

‎অসময়ের এই উচ্চমূল্যের ফসল চাষে একদিকে যেমন কৃষকদের আর্থিক সাবলম্বিতা আসবে, তেমনি এ অঞ্চলের কৃষিতে বৈচিত্র্য আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: