বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ষাটোর্ধ্ব নারীর অনশন

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার সাঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ষাটোর্ধ্ব এক নারী। বিয়ে না করলে আত্মহত্যা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ

2026-08-20T17:25:03+00:00
2026-08-20T17:27:49+00:00
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ষাটোর্ধ্ব নারীর অনশন
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:২৫ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৫:২৭ পিএম
ফাইল ছবি
গাইবান্ধার সাঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ষাটোর্ধ্ব এক নারী। বিয়ে না করলে আত্মহত্যা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে সোমবার উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবন তাইড় গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ওই নারী।

ভুক্তভোগী নারীর দাবি, প্রায় ১৫ বছর আগে তাঁর স্বামী মারা যান। এরপর সাবেক ইউপি সদস্য ফটিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ওই নারীর অভিযোগ, সম্পর্কের পর থেকে তিনি ফটিককে বিয়ের জন্য বারবার অনুরোধ করলেও তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছিলেন। শেষ পর্যন্ত বিয়ের দাবিতে তাঁর বাড়িতে গিয়ে অনশনে বসতে বাধ্য হয়েছেন তিনি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ওই নারীকে বাড়ির সামনে দেখতে পেয়ে ফটিক দরজায় তালা লাগিয়ে সেখান থেকে চলে যান। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

এদিকে এ ঘটনায় উভয় পক্ষই সাঘাটা থানায় অভিযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ।

সাঘাটা থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার বলেন, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: