লাখাইয়ে পিকআপ-টমটমের সংঘর্ষে নিহত ১, আহত ৫

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাই আঞ্চলিক মহাসড়কের তিসকারপুর এলাকায় পিকআপ ভ্যান ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০

2026-08-20T13:31:22+00:00
2026-08-20T13:31:22+00:00
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
লাখাইয়ে পিকআপ-টমটমের সংঘর্ষে নিহত ১, আহত ৫
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম 
সংগৃহীত ছবি

হবিগঞ্জের লাখাই আঞ্চলিক মহাসড়কের তিসকারপুর এলাকায় পিকআপ ভ্যান ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের আবু তালেবের ছেলে মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় টমটমচালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহত বাচ্চু মিয়ার সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধারের কার্যক্রম চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: