ডিএনসিসির কর্মকর্তাদের কর্পোরেট সিম, দ্রুত হবে নাগরিকসেবা

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) কর্মরত নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে টেলিটক কর্পোরেট সিম বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট)বিকেলে

2026-08-18T18:00:16+00:00
2026-08-18T18:00:16+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
রাজধানী
ডিএনসিসির কর্মকর্তাদের কর্পোরেট সিম, দ্রুত হবে নাগরিকসেবা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:০০ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) কর্মরত নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে টেলিটক কর্পোরেট সিম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডিএনসিসির ষষ্ঠ তলার হলরুমে কর্মকর্তাদের হাতে সিম তুলে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সিম বিতরণ অনুষ্ঠানে প্রশাসক বলেন, ডিএনসিসির পক্ষ থেকে দেওয়া টেলিটক কর্পোরেট সিম আগামীকাল থেকে সব কর্মকর্তা চালু করবেন। পরবর্তী সময়ে কর্মকর্তারা পারস্পরিক যোগাযোগ ও দাপ্তরিক কাজে এই সিম ব্যবহার করবেন।

তিনি বলেন, এই কর্পোরেট সিম ব্যবহারের মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি নাগরিকদের সেবা প্রদানের পথও আরও সুগম হবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: