বাসযোগ্য ঢাকা গড়তে ডিএনসিসি-এবিজির যৌথ সহযোগিতার আশ্বাস

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

বাসযোগ্য ঢাকা গড়ে তোলা এবং নগরবাসীর সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল

2026-08-17T20:51:15+00:00
2026-08-17T20:51:15+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
রাজধানী
বাসযোগ্য ঢাকা গড়তে ডিএনসিসি-এবিজির যৌথ সহযোগিতার আশ্বাস
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৫১ পিএম 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান
বাসযোগ্য ঢাকা গড়ে তোলা এবং নগরবাসীর সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান ও এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশানে ডিএনসিসির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে তারা এ আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বসুন্ধরা একটি মডেল আবাসিক এলাকা। এবিজি দেশের অন্যতম স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ডিএনসিসির গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। তাঁর আমন্ত্রণে এবিজি চেয়ারম্যান সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।

তিনি বলেন, নগর উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় প্রয়োজন। এ সময় নগর উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শফিকুল ইসলাম খান আরও বলেন, নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ সব স্টেকহোল্ডারকে সঙ্গে নিয়ে ঢাকা গড়ে তুলতে চায় ডিএনসিসি। একটি বড় প্রতিষ্ঠান হিসেবে আনভীর বসুন্ধরা গ্রুপ নগর উন্নয়নে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে।

ডিএনসিসির পক্ষ থেকেও জনসেবার ক্ষেত্রে সম্ভবপর সব ধরনের সহযোগিতা করার বিষয়ে এবিজির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

দুই পক্ষের এ উদ্যোগের মাধ্যমে নগর উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকর এবং সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: