ট্রেনে ব্লেডকাণ্ডে গ্রেপ্তার ‘অন্তরা’ কে? অভিনেত্রী অন্তরা নন তিনি

বিনোদন ডেস্ক

বিনোদন

মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত কামরায় আসন নিয়ে বচসার জেরে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক কর্মীর ওপর ব্লেড নিয়ে হামলার অভিযোগে এক

2026-08-18T15:49:59+00:00
2026-08-18T15:49:59+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বিনোদন
ট্রেনে ব্লেডকাণ্ডে গ্রেপ্তার ‘অন্তরা’ কে? অভিনেত্রী অন্তরা নন তিনি
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত কামরায় আসন নিয়ে বচসার জেরে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক কর্মীর ওপর ব্লেড নিয়ে হামলার অভিযোগে এক মডেলকে গ্রেপ্তারের ঘটনায় নাম বিভ্রাটের শিকার হয়েছেন অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। তবে রেলকাণ্ডে গ্রেপ্তার হওয়া নারী ও অভিনেত্রী অন্তরা এক ব্যক্তি নন। নামের মিল থেকেই তৈরি হয়েছে এই বিভ্রান্তি।

গ্রেপ্তার হওয়া নারীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ও ওই ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। এতে সামাজিক মাধ্যমে কটূক্তির মুখে পড়তে হচ্ছে তাকে।

অভিনেত্রীর টিম এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনের ঘটনায় গ্রেপ্তার হওয়া নারীর নাম অন্তরা সোহম বন্দ্যোপাধ্যায়। তিনি মডেল এবং থানে এলাকায় থাকেন। ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ আগস্ট সুরাটগামী অরাবল্লী এক্সপ্রেসের একটি সংরক্ষিত এসি কামরায় আসন নিয়ে ওই নারীর সঙ্গে রেলকর্মীদের বচসা হয়। অভিযোগ, স্লিপার শ্রেণির টিকিট থাকা সত্ত্বেও তিনি এসি কামরায় উঠেছিলেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই নারী ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনায় তিনি নিজেও এবং এক আরপিএফ কর্মকর্তা আহত হন। পরে ১৩ আগস্ট সকালে বোরিভালি রেলওয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

এরপর বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশের সময় গ্রেপ্তার নারীর নামের সঙ্গে অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের নাম মিলে যাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর ছবি ব্যবহার করেও খবর ছড়িয়ে পড়ে।

অভিনেত্রীর টিমের দাবি, মামলার নথিতে থাকা গ্রেপ্তার নারীর পরিচয় যাচাই করা হলে এই ভুল এড়ানো সম্ভব ছিল। তারা স্পষ্ট করেছে, রেলকাণ্ডে গ্রেপ্তার হওয়া অন্তরা এবং অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায় দুই ভিন্ন ব্যক্তি।

‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকে সুমন শর্মা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি বাঙালি পরিবারে জন্ম নেওয়া এই অভিনেত্রী ২০১৩ সালে বাবা-মায়ের সঙ্গে মুম্বাইয়ে পাড়ি জমান।

২০১২ সালে ‘গুমরাহ: দ্য এন্ড অব ইনোসেন্স’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ২০১৪ সালে ‘দ্য শওকিনস’ সিনেমায় অতিথি চরিত্রে বড় পর্দায় কাজ করেন তিনি। পরে বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও অনুষ্ঠানে অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনেও কাজ করেছেন।

অভিনয়ের বাইরে অন্তরা বন্দ্যোপাধ্যায় একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী। দীর্ঘদিন ধরে কত্থক চর্চার পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: