‘আমার এখনো বিয়ে হয়নি’, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেবেন পূজা চেরি

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের

2026-08-18T16:22:14+00:00
2026-08-18T16:22:14+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বিনোদন
‘আমার এখনো বিয়ে হয়নি’, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেবেন পূজা চেরি
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:২২ পিএম 
সংগৃহীত ছবি
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। এসব তথ্য প্রকাশের আগে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিয়ে হলে নিজেই সবাইকে জানাবেন। একই সঙ্গে ভিত্তিহীন তথ্য ছড়ানো হলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা জানান পূজা চেরি।

পূজা বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ খবর প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে খবর তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নিজের বাগদান ও বিয়ের প্রস্তুতি নিয়ে পূজা জানান, এর আগে একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই তা প্রকাশ্যে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

ক্যামেরার সামনে বর্তমানে কম দেখা যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন পূজা। তিনি জানান, নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই আপাতত ক্যামেরার সামনে তার উপস্থিতি কম।

তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশের সমালোচনা করে পূজা বলেন, তাকে জড়িয়ে বারবার অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য তার বোধগম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড তার ব্যক্তিগত জীবনে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও জানান তিনি।

আইনি পদক্ষেপের বিষয়ে সতর্ক করে অভিনেত্রী বলেন, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং কোনো ব্যক্তিকে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয় হতে পারে। নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজন হলে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে পূজা বলেন, তিনি সবসময় সাংবাদিক ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান করে এসেছেন। তবে তার নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার না করার অনুরোধ করেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: